1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো আতলেতিকো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

উত্তেজনাপূর্ণ মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। এই জয়ে নগরপ্রতিদ্বন্দ্বীদের টপকে গেল স্বাগতিকেরা। ম্যাচের মোড় ঘুরে যায় বঙ্রে ঠিক বাইরে জুলিয়ানো সিমিওনেকে ফেলে দেওয়ায়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ডিন হুইসেনকে। পেনাল্টি থেকে গোল করে আতলেতিকোকে এগিয়ে দেন আলেহান্দ্রো গ্রিমালদো। এরপর সিমিওনের ক্রস থেকে বল জালে পাঠান জনাথন ডেভিড। লা লিগায় টানা তিন ম্যাচে এটি তার তৃতীয় গোল, যা আতলেতিকোর জয় অনেকটাই নিশ্চিত করে দেয়। এর কিছুক্ষণ পর জুলিয়ান আলভারেজকে মাঠে নামান স্বাগতিক কোচ। তবে বার্সেলোনায় যোগ দিতে গ্রীষ্মকালীন দলবদলে আগ্রহ দেখানো এই আর্জেন্টাইনকে বদলি হিসেবে নামানোর সময় গ্যালারির একাংশের দুয়ো শুনতে হয়। শেষ দিকে বার্নার্দো সিলভার ফ্রি-কিক থেকে হেডে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরার আশা দেখান আন্তোনিও রুডিগার। তবে সমতা ফেরানোর মতো আর কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে গেল রিয়াল। সব ম্যাচেই জিতেছে বার্সা। আতলেতিকোর চেয়ে এক পয়েন্ট পিছিয়ে এখন চতুর্থ স্থানে রিয়াল মাদ্রিদ আর তৃতীয় স্থানে রয়েছে রিয়াল বেটিস।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd