পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: পাইকগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল হোসেন ওই এলাকার জবেদ আলী শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হরিখালী এলাকায় ইকবাল হোসেনের ভাইয়ের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) তুষার রায়হান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হরিখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।