1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

লখপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট প্রতিনিধ: ফকিরহাটে লখপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আলিবুদ্দিন শেখের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় ফকিরহাট সাংবাদিক অফিসে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলিবুদ্দিন শেখ জানান, ছোট খাজুরা পল্লীর ২০টি ঘরের মধ্যে দুটি ঘর দীর্ঘদিন খালি ছিল। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরেজমিনে তদন্ত করে ঘর দুটি খালি থাকার বিষয়ে নিশ্চিত হন। পরে উক্ত খালি ঘর বরাদ্দের জন্য খাজুরা গ্রামের মো. নাজমুল হাসান ও মোশা মোল্লা ইউএনও কার্যালয়ে লিখিত আবেদন করেন, যা এসিল্যান্ড দপ্তরে নথিভুক্ত রয়েছে।

আবেদনের ধারাবাহিকতায় নাজমুল হাসান তাঁকে জানিয়ে ৬ নম্বর ঘরে উঠলে অপপ্রচারকারীরা তাঁকে হুমকি দিয়ে বের করে দেয় এবং জোরপূর্বক তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেয়। নাজমুল প্রতিবাদ করলে চক্রান্তকারীরা পূর্বের এক বাসিন্দাকে ভয়ভীতি দেখিয়ে বিএনপি নেতা আলিবুদ্দিন শেখের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলায়। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হলে তিনি দ্রুত ভূমি অফিসের মাধ্যমে ঘর দুটি সরকারি নিয়ন্ত্রণে নেন।

আলিবুদ্দিন শেখ অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রানিং কমিটির সদস্য ও তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করতে এই চক্রান্ত করছে। তিনি ইউনিয়নবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

একই সাথে বিএনপি হাই কমান্ডের কাছে আকুল আবেদন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন, আর নির্দোষ হলে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd