1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান পোপের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ চতুর্দশ লিও। এ সময় ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার দখলে থাকা একটি শহরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। ভ্যাটিকান জানিয়েছে, পোপ চতুর্দশ লিও খেরসন অঞ্চলের ওলেশকি শহরের গুরুতর মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খাদ্য ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের স্বেচ্ছায় ও নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় ভ্যাটিকানের আকস্মিক এ ঘোষণায় বোঝা যায়, ডান ফুসফুস থেকে ক্যানসার আক্রান্ত টিউমার অপসারণের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যেও পোপ তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। গত মঙ্গলবার তার ওই অস্ত্রোপচার করা হয়। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওলেশকি শহরের বাসিন্দারা ক্রমেই ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়ছেন। রুশ ও ইউক্রেনীয় সেনাদের পাল্টাপাল্টি হামলার মধ্যে পড়ে শহরটিতে খাদ্য ও ওষুধের সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক শুক্রবার শহরটির পরিস্থিতিকে ‘মরিয়া অবস্থার’ সঙ্গে তুলনা করেন। বেসামরিক নাগরিকদের শহরটি থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান তিনি। ক্রেমলিনের এক বিবৃতিতে পুতিন ও পোপের ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, ওলেশকির কঠিন মানবিক পরিস্থিতির জন্য ‘কিয়েভের শাসকগোষ্ঠীর দায়দায়িত্ব’ সম্পর্কে পুতিন বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ক্রেমলিন আরও জানায়, পুতিন পোপের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি অভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক মূল্যবোধ প্রসারে রাশিয়া ও ভ্যাটিকানের সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd