1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

হঠাৎ বিয়ের সাজে সাদিয়া আয়মান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কিছুদিন আগেই অসুস্থতা থেকে উঠে এসেছেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। ভাইরাল জ্বরে ভুগেছিলেন ১২ দিন, এরপর সুস্থ হয়ে ফেরেন তার চেনা ছন্দে। দিন কয়েক আগেই তার নতুন লুক প্রকাশ করেছিলেন। এক মেকওভারের মাধ্যমে চুলের রঙ ও স্টাইলে কিঞ্চিৎ পরিবর্তন এনেছিলেন। তা বেশ নজর কেড়েছিল। তবে এবার হঠাৎ করে কনের সাজে নিজেকে মেলে ধরলেন; একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেল রাজকীয় আবহে। সাধারণত ব্রাইডাল লুক কিংবা কনে সাজে খুব একটা দেখা যায় না সাদিয়াকে। তবে অনেকদিন পরই যেন এই অবতারে দেখা মিলল তার; ইতোমধ্যে অভিনেত্রীর এই বৈচিত্রময় সাজ বেশ চমকে দিয়েছে নেটিজেনদের। আসছে শীতের মৌসুম। আর এলেই যেন পড়ে যায় বিয়ের হিড়িক। এমন চিন্তাভাবনাকে সামনে রেখে ব্রাইডাল লুকে মেলে ধরা সাদিয়া আয়মানের। এর নেপথ্যে কসমেটিঙ্ ও জুয়েলারি ব্র্যান্ডের স্পনসরশিপ। গত বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন; তাতেই দেখা যায় অভিনেত্রীর এই কনে সাজ। তার পরনে চমৎকার ও জমকালো ঐতিহ্যবাহী শাড়ি। এর সাথে মানানসই ঐতিহ্যবাহী গহনা; যেমন-চোকার নেকলেস, মাং টিকা আলাদাভাবে নজর কেড়েছে। মেকআপও ছিল ছিমছাম। ট্রেন্ড অনুযায়ী এখন কনেরা মেকআপ এ খুব একটা আগ্রহী হন না; তারা চান, মেকআপ হবে ঠিকই কিন্তু যেন মনে হয় কনের ত্বক প্রাকৃতিকভাবেই উজ্জ্বল। পরিমিত মেকআপে অভিনেত্রীর এই সাজ নজরকাড়া হয়ে ওঠে। এই ছবিগুলো প্রকাশের সঙ্গে সাদিয়া আয়মান দিয়েছেন সেই বার্তাও। লিখেছেন, ‘আসন্ন বিয়ের মৌসুমের জন্য আপনার যে একমাত্র অনুপ্রেরণা প্রয়োজন।’ ব্রাইডাল সাজে বরাবরের মতোই রাজকীয় ও মোহনীয় রূপে উপস্থাপন হন সাদিয়া আয়মান। তার এই নতুন লুকটিও ব্যতিক্রম হলো না; ইতোমধ্যে নেটিজেনরা বেশ পছন্দ করেছেন। আসন্ন বিয়ের মৌসুমের ফ্যাশনের জন্য অনেকেই এটিকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd