1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ভর্তি ফরম সংগ্রহে অভিভাবকদের ভিড়: শিশুদের মেধা বিকাশে মোরেলগঞ্জ মডেল একাডেমি এখন দৃষ্টিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক বাগেরহাট :  ইংরেজী ভাষা শিক্ষা, সুন্দর হাতের লেখা শিখন, চিত্রাঙ্কন, কম্পিউটার প্রশিক্ষণ, সহ-শিক্ষা কার্যক্রম, আরবি মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব আরোপসহ নানা আঙ্গিকে বাগেরহাটের মোরেলগঞ্জে শিশুদের মেধা বিকাশে এখন মোরেলগঞ্জ মডেল একাডেমী দৃষ্টিনন্দন, অভিভাবকদের ছেলে মেয়েদের মানসম্মত শিক্ষাদানে একমাত্র ভরসার স্থানের জায়গা করে নিয়েছে।

শনিবার বেলা ১১টায় মোরেলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মোরেলগঞ্জ মডেল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি ফরণ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মোরেলগঞ্জ মডেল একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাহিদ মাহমুদ, একাডেমির সভাপতি আবু সালেহ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম বাবুল, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, সাবেক কাউন্সিলর আজিজুর রহমান মিলন, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই এ ভর্তি ফরম সংগ্রহ উপলক্ষে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড এবং প্রত্যন্ত অঞ্চল থেকে অভিভাবক পিতা মাতারা সন্তানদের নিয়ে ভর্তির জন্য ফরম সংগ্রহ করেন।

জানাগেছে, উপজেলার স্টীল ব্রীজ সংলগ্ন অস্থায়ী ভবনে মোরেলগঞ্জ মডেল একাডেমি শিশুদের এ বিদ্যালয়টি ২০২৪ সাল থেকে পাঠদান শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্লে-থেকে ৭ম শ্রেনী পর্যন্ত ক্লাস চলে আসছে। প্রাথমিক পর্যায়ে এ একাডেমিতে ১২০ জন শিক্ষার্থী নিয়ে অগ্রযাত্রা শুরু করেন। এখন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০৯ জন। শিক্ষক মন্ডলি রয়েছে ৩৬ জন। এর মধ্যে নারী শিক্ষিকাই ২৯ জন। পরিচালনা পর্যদে নতুন উদ্যোমে মানসম্মত শিক্ষা শিশুদের মানুষিক প্রস্তুতি যাচাই করে পাঠদান যে কারনে বিদ্যালয়ের অগ্রযাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছেন। ব্যতিক্রমী আয়োজনে শিশুদের বিনোদন, ইংরেজি ভাষা শিক্ষা, আরবি মৌলিক শিক্ষার গুরুত্ব আরোপসহ কোমলমতি থেকেই কম্পিউটার প্রশিক্ষণ শিক্ষা এ সব দক্ষতার কারনে এ প্রতিষ্ঠানটি এখন অভিভাবকদের কাছে মানসম্মত শিক্ষা আধুনিকতার ছোয়ায় সু-শিক্ষায় শিশুদেরকে গড়ে তোলার ক্ষেত্রে মডেল একাডেমিটি এখন দৃশ্যমান রোল মডেল।
ভর্তি ফরম সংগ্রহে আশা অভিভাবকরা বলেন, মডেল একাডেমিটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা আসলেই শিশুদের লেখাপড়ার ক্ষেত্রে এ বিদ্যালয়টি মডেল।
বিদ্যালয়ের শিক্ষিকা আইরিন আক্তার বলেন, অভিভাকদের সাথে অস্থা অর্জন শিশুদের মনোনিবেশন বুঝে তার ইচ্ছাকে প্রধান্য দিয়ে তার পরেই হয় পাঠদান। শিক্ষায় এখানেই ব্যতিক্রম মডেল একাডেমির।

এ সর্র্ম্পকে মোরেলগঞ্জ একাডেমির পরিচালক ইঞ্জিনিয়ার মো. নাহিদ মাহমুদ বলেন, মফস্বলে অজোপাড়াগায়ে সচেতন অভিভাবকদের স্বল্পতার মধ্যেও সকলের সহযোগীতায় মানসম্মত শিক্ষা অঙ্গন তৈরি করায় শুধুমাত্র প্রচেষ্টা। প্রাইভেট প্রতিষ্ঠান হিসেবে মোরেলগঞ্জ মডেল একাডেমি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এখানে দরিদ্র নিম্নবিত্ত মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যার ফলে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এ্যাসোসিয়েশন কর্তৃক ২০২৫ সালে শিক্ষা বর্ষে ৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে শতভাগ বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ট্যালেন্টপুলেই ১১ জন। সারাবাংলাদেশে এ বিদ্যালয়ে ১ জন ২য় স্থান অধিকার করেছেন। এ বছর ১১১ জন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করবেন আশা করছি এ ছাত্ররা সকলেই বৃত্তি পাবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd