1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাইও নিতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। গত বুধবার সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বের হয়েছিলেন এলিনা শাম্মী। তার ভাষ্য অনুযায়ী, টেসলায় চলাচলের সময় চালককে বারবার ধীরে গাড়ি চালানোর অনুরোধ করেছিলেন তিনি। তবে চালক তার কথায় কর্ণপাত না করে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লিখেছেন, একটি পাথর বা ইটজাতীয় কিছু গাড়ির সরু চাকার নিচে চলে আসার পর গাড়িটি ভারসাম্য হারায়। এতে চালক একদিকে ছিটকে পড়েন এবং তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। একই সময় একটি রিকশাও তার ওপর পড়ে যায়। এলিনা জানান, রিকশার চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয় এবং মাথার সামনের অংশে আঘাত লাগে। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় নিজের হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়ে অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান তিনি। পরে চিকিৎসকরা দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাই দেন। দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। পাশাপাশি সড়কে টেসলাসহ বিভিন্ন যানবাহনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এলিনা শাম্মী তার পোস্টে লিখেছেন, ‘আল্লাহ তায়ালা জীবন ভিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ।’ একই সঙ্গে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বর্তমানে তিনি শারীরিকভাবে কেমন আছেন, সে বিষয়ে বিস্তারিত না জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘আমার জন্য শুধু দোয়া করবেন। আল্লাহ তায়ালা যেন বিপদমুক্ত রাখেন।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd