1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সব গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে ধরা দিলেন বিজয়-তৃষা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিনকে ঘিরে যখন শুভেচ্ছায় ভাসছিল ভক্তদের সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে চলে আসে তার ব্যক্তিগত সম্পর্ক। বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নীরবতা ও সোশ্যাল মিডিয়া আচরণ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। বিজয়ের জন্মদিনে তৃষার কোনো শুভেচ্ছা না আসায় এবং তাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকে ধারণা করেন, বিজয়-তৃষার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে সব গুঞ্জনে পানি ঢেলে দেন তৃষা নিজেই। জন্মদিনের পরদিন রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, রাত ১২টা বাজতেই বিজয়ের জন্মদিনের প্রথম মুহূর্তে তার সঙ্গেই কেক কাটছেন তৃষা। দুজনের মুখেই ছিল হাসি, যা ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়ায়। ছবির ক্যাপশনে তৃষা লেখেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা’। সঙ্গে জুড়ে দেন হৃদয়ের ইমোজি। এই পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জন যেন আরও জোরালো হয়, আবার একই সঙ্গে ‘ভাঙনের’ আলোচনা অনেকটাই থেমে যায়। তৃষার পোস্ট প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ৪৫ লাখেরও বেশি রিঅ্যাকশন ও ৩ লাখেরও বেশি মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। ভক্তদের অনেকেই বিজয়-তৃষাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করার বিষয়টি নিয়েও নতুন তথ্য সামনে এসেছে। জানা যায়, তৃষা কখনোই বিজয়কে ফলো করতেন না, ফলে আনফলো করার খবরটি ছিল ভিত্তিহীন। উল্লেখ্য, থালাপতি বিজয় ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন। তবে সাম্প্রতিক সময়ে তাদের সংসার ভেঙে গেছে- এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। এর মধ্যেই তৃষার সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সময়ে তৃষার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। এবার জন্মদিনের এই ভাইরাল ছবি যেন নতুন করে বিজয়-তৃষা জুটিকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd