1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মা হলেন সোহিনী সরকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রথমবারের মতো মা হয়েছেন টালিউডের অভিনেত্রী সোহিনী সরকার। গতকাল রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। নবজাতক ও মা দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। ২০২৪ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের পর থেকেই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকলেও নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই বেশ সংযত ছিলেন তারা। চলতি বছরের জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেবিবাম্পের একাধিক ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান এই তারকা দম্পতি। এরপর থেকেই তাদের পরিবারে নতুন অতিথির অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অন্তঃসত্ত্বা অবস্থাতেও অভিনয়ের কাজ চালিয়ে গেছেন সোহিনী। এ সময় বেশ কয়েকটি সিরিজ ও সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন সোহিনী। সেসব পোস্টের পর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে পুত্রসন্তানের মা-বাবা হলেন সোহিনী ও শোভন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd