1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সত্যিই কি মারা গেছেন জ্যাকি চ্যান?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশ্ব নন্দিত বরেণ্য অভিনেতা জ্যাকি চ্যান। মার্শাল আর্টসের কারিকুরি আর কৌতুকপূর্ণ অভিনয়ে বুঁদ হয়ে থাকেন কোটি কোটি ভক্ত। গত সোমবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে-মারা গেছেন জ্যাকি চ্যান। জ্যাকি চ্যানের সাদা-কালো একটি ছবি দিয়ে তৈরি ফটোকার্ড মাইক্রোব্লগিং সাইট এঙ্ েপোস্ট করা হয়েছে। এ ছবির ওপরে লেখা-“১৯৫৪-২০২৬”। পোস্টটির ক্যাপশনে লেখা, “জ্যাকি চ্যান ৭১ বছর পার করেছেন, এখন তার বয়স ৭২। তিনি কুং-ফু কিংবদন্তি।” এমনভাবে তথ্যগুলো লেখা হয়েছে, যা দেখে অনেকে ধরে নিয়েছেন মারা গেছেন জ্যাকি চ্যান। ইতোমধ্যে পোস্টটির ভিউ ৮ মিলিয়ন ছাড়িয়েছে। গলফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, জ্যাকি চ্যান মারা যাননি। তিনি জীবিত আছেন। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাশাপাশি নতুন প্রকল্পে কাজ করে যাচ্ছেন এই তারকা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ্লিকেশন গ্রোক জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া। জ্যাকি চ্যান জীবিত এবং ভালো আছেন। এবারই প্রথম নয় ২০১৩ সালে জ্যাকি চ্যানের মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে মিথ্যা খবর উড়িয়ে দেন এই অভিনেতা। গত বছরের শেষের দিকে জ্যাকি চ্যানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তবে এ নিয়ে আর কোনো টুঁ-শব্দও করেননি এই অভিনেতা। অতীতের মতো এবারো জ্যাকি চ্যানের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd