1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন চঞ্চল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

অসুস্থ হয়ে পড়েছেন আশির দশকের কবি ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরী। রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। হাসপাতালটির নতুন ভবনের মেডিসিন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। পরিবারের কেউই রিফাত চৌধুরীর সঙ্গে হাসপাতালে নেই। অর্থনৈতিকভাবেও সচ্ছল নন। সরকারি সহযোগিতা নয়, মানুষ ভালোবেসে পাশে দাঁড়ালে তা গ্রহণ করবেন এই অভিনেতা। তার ভাষায়-‘আমার কাছে কোনো টাকা-পয়সা নেই। ডাক্তারকে একটা টাকাও দিতে পারি না। এর মধ্যে আমার চিকিৎসা চলছে মানুষের ভালোবাসায়। যদি মানুষ ভালোবেসে কিছু দিতে চায়, সেটা নেব।’ রিফাত চৌধুরীর এ পরিস্থিতির খবর জানতে পেরেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। প্রবীণ কবি ও অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। চঞ্চল চৌধুরী বলেন, ‘গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাচ্ছি-কবি ও অভিনেতা রিফাত চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসাও ঠিকমতো করাতে পারছেন না!’ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয় চঞ্চল চৌধুরী বলেন, ‘যারা উনাকে ব্যক্তিগতভাবে চেনেন অথবা যারা উনার কবিতা বা অভিনয়ের ভক্ত বা সহকর্মী আছেন অথবা আমাদের টেলিভিশন বা সিনেমা মিডিয়ার যতগুলো সংগঠন আছেৃঅথবা সরকারিভাবেও যদি উনার সুচিকিৎসার ব্যবস্থা করা যায়, সংশ্লিষ্ট সকলের প্রতি আমার ব্যক্তিগত অনুরোধ বা আহ্বানৃ।’ চঞ্চল চৌধুরী মনে করেন, রিফাত চৌধুরী একা নন। তার ভাষায়, ‘আসুন আমাদের সাধ্যমতো উনার পাশে দাঁড়াই। আমরা সবাই উনার পাশে থাকলে, উনি একা নন! আমরা কেউই জানি না, কার জীবনে কখন কোন বিপদ আসবে! মানুষ মানুষের জন্য। মানবতার জয় হোক। সম্ভব হলে অন্তত পোস্টটি শেয়ার করে রিফাত ভাইয়ের পাশে থাকুন।’ জানা যায়, বেশ কিছুদিন ধরে শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও নিদ্রাহীনতাসহ নানা সমস্যায় ভুগছেন রিফাত চৌধুরী। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থার দিকে চিকিৎসকেরা নজর রাখছেন। দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন-এটাই এখন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা। ১৯৬০ সালে কিশোরগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন রিফাত চৌধুরী। আশির দশকে তার লেখালেখির শুরু। সেই সময়ে লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম কর্মী হিসেবেও সক্রিয় ছিলেন। ‘ছাঁট কাগজের মলাট’ নামে একটি ম্যাগাজিন সম্পাদনা করেছেন তিনি। ১৯৮৪ সালে প্রকাশিত হয় রিফাত চৌধুরীর প্রথম কবিতার বই ‘আলিঙ্গনের নাম’। জানা যায়, এ পর্যন্ত তার ২৯টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। রিফাত চৌধুরীর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-‘মেঘের প্রতিভা’, ‘উঠন্ত বৃক্ষ্যের পত্র’, ‘বধির ব-দ্বীপ’, ‘সমুদ্রে নুনের পুতুল’, ‘সুপ্রভাত’, ‘সূর্য্য’, ‘অন্য মন অন্য জীবন অন্য স্বপ্নের কথা’, ‘আগে পড়নি’, ‘আমি একজন ভৌগোলিক’ প্রভৃতি। নূরুল আলম আতিক পরিচালিত ‘বিজন মানুষ’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন রিফাত চৌধুরী। তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল-মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক ‘সিঙ্টি নাইন’। এতে ‘রিফাত কাকা’ নামে অভিনয় করে আলোচনায় আসেন। পরবর্তীতে ফারুকীর নির্দেশনায় ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেন। ‘মেহেরজান’ সিনেমায়ও অভিনয় করেন তিনি। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো-‘হাউজফুল’, ‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘৪২০’, ‘সিঙ্টি নাইন’, ‘বনমানুষ’, ‘বাইসাইকেল’, ‘ক্যারাম’, ‘মুড়ির টিন’ প্রভৃতি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd