1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

রামপাল থানার ওসি শেখ রাজীব আল রশিদের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরহুম শেখ রাজীব আল রশিদের জানাজার নামাজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জোহরের নামাজের পর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বাগেরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীরা তার কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রামপাল থানায় দায়িত্ব পালনকালে শেখ রাজীব আল রশিদ সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন বলে স্থানীয়রা জানান। রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও বিভিন্ন দলের নেতাকর্মীদের সঙ্গে তিনি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মনিষ্ঠা, বিনয় ও আন্তরিক আচরণে তিনি রামপালবাসীর কাছে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে রামপালবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে হারিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।
শেখ রাজীব আল রশিদের মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় জেলা পুলিশ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd