1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন শাকিব খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দীর্ঘ বিরতির পর দেশে ফিরেই ফের সিনেমার কাজে ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। জানা গেছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু কাজও সেরেছেন শাকিব। নির্ধারিত কাজগুলো শেষ করেই ঠিক দুই মাস পর দেশে ফিরলেন তিনি। এর আগে গত ২ জুলাই রাতে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। দেশ ছাড়ার দিনই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে। তবে, নতুন সিনেমার ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আরও একটি কাজ বাকি শাকিবের। আগামী সপ্তাহে ‘সোলজার’ সিনেমার শেষ অংশের কয়েকটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এরপরই নতুন সিনেমার কাজে পুরোদমে ব্যস্ত হয়ে পড়বেন এই তারকা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd