1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে হাবিবা নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭নভেম্বর) সকালে উপজেলার সদর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার
করা হয়। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়টি
নিশ্চিত করেছেন।
হাবিবা উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে ও মোরেলগঞ্জ সরকারি
মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তারা মোরেলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে
একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ ঘরে হাবিবাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখে
পুলিমকে খবরদেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে বাগেরহাট
মর্ঘে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd