1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মাদক বিরোধী বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এম.পলাশ শরীফ,   মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ “পরিবার, সমাজ ও  দেশ বাচাঁতে মাদক রুখখতে হবে একসাথে”  ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান পতিরোধেই সমাধান’ এ ¯্রােগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জের পুটিখালী ইউনিয়নে মাদক বিরোদী বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার আসর নামাজ বাদ বুদেরহাট বাজার ও শহীদ মার্কেট এলাকায় পৃথক পৃথক মাদক, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে গণসমাবেশের আয়োজন করেছে মানবাধিকার পরিষদ ফাউন্ডেশন খুলনা বিভাগীয় শাখা।
বুদেরহাট বাজারে মিনারা ইসলামীয়া ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণে এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মানবাধিকার পরিষদ ফাউন্ডেশন খুলনা বিভাগীয় প্রধান মো. সোহেল শেখ।

সমাবেশে মানবাধিকার পরিষদ ফাউন্ডেশন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. হারনুর রশিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলী আজিম বাবুল, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম রাসেল, পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদ সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আজ থেকে পুটিখালী ইউনিয়নে মদক, সন্ত্রাস, অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এলাকায় সকলে একত্রিত হয়ে মাদকের সাথে জড়িত ব্যক্তি কোন রাজনৈতিক দলের পরিচয় হতে পারেনা। যেখানে মাদক, সেখানেই প্রতিরোধ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd