1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মাদক বিরোধী অভিযান, আটক ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন: বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুই মাদক কারবারি ও একজন সেবনকারী আটক করা হয়েছে।
অভিযানে উপজেলা সদরের কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্প থেকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক হন সেকান্দার শেখের ছেলে নাসির শেখ (৪০)। ওই সময় তাকে মোবাইল কোর্টে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান নাসির শেখকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এছাড়া সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক হন গফ্ফার হাওলাদারের ছেলে হোসেইন হাওলাদার (৪৫) ও সানকিভাঙ্গা গ্রাম থেকে ১২ পিস ইয়াবাসহ আটক হন মুনসুর আলী শেখের ছেলে নোমান শেখ (২৩)। এ দুজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে ইয়াবাসহ থানায় সোপর্দ করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি মো. জাফরুল ইসলাম বলেন, অভিযানে আটক নাসির শেখকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। অপর দুজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd