1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের সাইনবোর্ড -বগি মহাসড়কে  ডাব বহনকারী টমটম ও বিপরীতমুখী পরপর তিনটি মোটর সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছে।  আহত হয়েছে শিশু সহ আরো ৫ জন। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মাহাসড়কের মোরেলগঞ্জের দোনা নামক স্থানে।
নিহতরা হলেন, কালিকাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জামাল হোসেনের ছেলে সোহেব (১৭),নজরুল খানের ছেলে আমিন (২৩) ও কালিকাবাড়ি গ্রামের বাবুল মোল্লার ছেলে রিমন মোল্লা (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান,   ডাব বহনকারী টমটমের সঙ্গে পরপর ৩টি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আহতদের মোরেলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত খান ৩ জনকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। গুরুতর আহত দোনা গ্রামের রিয়াদ হোসেন (১৮) ও নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের রিয়াজুল ইসলাম (৩৫)কে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়া অপর আহত পিরোজপুরের উজ্জ্বল চন্দ্র দাস, তার স্ত্রী অপর্ণা দাস ও মেয়ে উমা দাস মোরেলগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd