এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগকৃত নবাগত ৪৪ জন সহকারি শিক্ষক শিক্ষিকাকে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি ও সম্পাদক বরণ করে নিলেন।
রবিবার বিকেল ৪ টায় ১০৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শেফাইনূর আরেফীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোরেলগঞ্জ শাখার সভাপতি মো. জাকির হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক মো. মাসুম জাকারিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. হারুণ অর রশীদ, সিনিয়র সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম, নির্বাহী সম্পাদক মো. ফজলুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাকিন বিল্লাহ, তাওহিদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার শেফাইনূর আরেফীন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা একইভাবে ৪৪ জন সহকারি শিক্ষক-শিক্ষিকাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।