1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

মারা গেছেন ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

হলিউডের জনপ্রিয় অভিনেতা স্যাম নিল আর নেই। গতকাল সোমবার ৭৮ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এই খ্যাতিমান অভিনেতা। তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। পরিবারের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার সিডনিতে স্বজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই শেষ নিশ্বাস ত্যাগ করেন স্যাম নিল। যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি, তবে পরিবার বলেছে, এটি ছিল আকস্মিক মৃত্যু। একই সঙ্গে তারা জানিয়েছে, মৃত্যুর সময় তিনি ক্যানসারমুক্ত ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে স্যাম নিল বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। ‘জুরাসিক পার্ক’, ‘দ্য পিয়ানো’ এবং জনপ্রিয় সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’সহ অসংখ্য আলোচিত চলচ্চিত্র ও সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। ২০২৩ সালে প্রকাশিত তার আত্মজীবনী ডিড আই এভার টেল ইউ অ্যাবাউট দিস?- এ স্যাম নিল জানান, ২০২২ সালে তার তৃতীয় ধাপের অ্যাঞ্জিওইমিউনোব্লাস্টিক টি-সেল লিম্ফোমা নামে বিরল এক ধরনের রক্তের ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ চিকিৎসার পর রোগটি নিয়ন্ত্রণে এলেও তাকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছিল। স্যাম নিলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। এক শোকবার্তায় তিনি বলেন, স্যাম নিল অসংখ্য প্রিয় অস্ট্রেলীয় গল্পের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তার অসাধারণ অভিনয়, রসবোধ ও ব্যক্তিত্ব তাকে দর্শকদের কাছে আজীবন স্মরণীয় করে রাখবে। স্যাম নিলের মৃত্যুতে হলিউডসহ বিশ্বজুড়ে তার অসংখ্য ভক্ত-অনুরাগী গভীর শোক প্রকাশ করেছেন। কয়েক দশকের অভিনয়জীবনে তিনি যে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দিয়েছেন, সেগুলোই তাকে চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd