1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

ভারতে বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিেেদশ : ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে দুই পাইলট নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির এক খবরে জানা গেছে, গঙ্গা নদীর তীরবর্তী একটি মাঠে চার আসন ও দুই ইঞ্জিনের বিমানটি বিধ্বস্ত হয়ে ট্রেইনি পাইলট ও ট্রেইনার উভয়েই প্রাণ হারান। নিহতদের মধ্যে একজন গুজরাটের শচীন ভাটিয়া এবং অন্যজন কর্ণাটকের অভিষেক পূজারী। সকাল সাড়ে ১১টায় কানপুরের গর্গ এভিয়েশন ট্রেনিং সেন্টার থেকে উড্ডয়ন করার পর সাড়ে ১১টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। কানপুর নগরের পুলিশ কমিশনার রঘুবীর লাল জানিয়েছেন, নিহত শিক্ষকের প্রায় ৩ হাজার ঘণ্টা ফ্লাইট চালানোর অভিজ্ঞতা ছিল। বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার শিকার হয় বলে ধারণা করা হচ্ছে। ডিজিসিএ-কে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের একটি দল ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করবে। জরুরি সেবা সংস্থা ও পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানটি ঘিরে ফেলেন। ২০২৩ সালে প্রশিক্ষণ কেন্দ্রে আনা এই বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিওতে ডানা এবং অন্যান্য অংশ ভেঙে চুরমার হয়ে যেতে দেখা গেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন। সূত্র: এনডিটিভি

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd