1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

বড়পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন মন্দিরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বড়পর্দায় নিয়মিত দেখা না গেলেও অভিনয় থেকে দূরে নেই মন্দিরা চক্রবর্তী। বরং পর্দার আড়ালে নিজেকে আরও পরিণত করে তোলার প্রস্তুতিতেই সময় দিচ্ছেন তিনি। হাতে থাকা দুই সিনেমার জন্য চলছে রিহার্সাল ও অভিনয়ের প্রশিক্ষণ। এরই মধ্যে একটি সিনেমার শুটিং শুরু হওয়ার কথা চলতি বছরেই। দীর্ঘ বিরতির পর নতুন চরিত্র নিয়ে ফেরার আগে তাই নিজেকে নতুন করে গড়ে নিচ্ছেন এই অভিনেত্রী। ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে আসেন মন্দিরা। এরপর আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যায় তাকে। সর্বশেষ ওই সিনেমার পর প্রায় এক বছর ধরে বড়পর্দায় অনুপস্থিত এই অভিনেত্রী। তবে এই বিরতি কাজ থেকে দূরে থাকার নয়, বরং নতুন কাজের জন্য প্রস্তুতি নেওয়ার। মন্দিরার হাতে বর্তমানে রয়েছে দুটি সিনেমা। এর মধ্যে একটি সিনেমার কাজ চলতি বছরেই শুরু হওয়ার কথা। সেই সিনেমার জন্য এরই মধ্যে রিহার্সাল করছেন তিনি। অন্য সিনেমাটির কাজ শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। সেটির শুটিং আগামী বছর শুরু হওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী। নতুন সিনেমা দুটির বিষয়ে এখনই বিস্তারিত বলতে নারাজ মন্দিরা। আনুষ্ঠানিক ঘোষণার আগে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান তিনি। মন্দিরার ভাষায়, ‘নিষেধ আছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।’ দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে গিয়ে তাই তাড়াহুড়ো করতে চাইছেন না মন্দিরা। চরিত্রকে বোঝা, অভিনয়ের দক্ষতা বাড়ানো এবং নিজেকে প্রস্তুত করাই এখন তার মূল লক্ষ্য। আনুষ্ঠানিক ঘোষণার পরই জানা যাবে, কোন নতুন গল্প ও চরিত্র দিয়ে বড়পর্দায় আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd