1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ব্রাজিলের বিদায় উদ্যাপন করলেন মেহজাবীন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্টেডিয়ামে বসে ব্রাজিলের বিদায় উদ্যাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ তে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। তবে ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে নিয়ে খোঁচা দিচ্ছিলেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তার একাধিক পোস্টের চিত্র তাই বলছে। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসে সরাসরি ম্যাচটি উপভোগ করেন, এবং ব্রাজিলের পরাজয় ও টুর্নামেন্ট থেকে বিদায় বেশ যেন আনন্দের মেজাজেই উদ্যাপন করেন। ম্যাচ চলাকালীন ও ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন মেহজাবীন চৌধুরী। গ্যালারি থেকে শেয়ার করা নিজের কিছু ছবির ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’ লাল রঙের টপস ও সবুজ স্কার্ট পরা মেহজাবীনকে বাংলাদেশের জাতীয় পতাকাও ওড়াতেও দেখা যায়। ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’ ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই তারকা। স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্যপটকে পেছনে রেখে তৈরি একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’ প্রিয় দলের চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন নাটকীয় বিদায়ে মেমেহজাবীনের এই ট্রল ও উল্লাসভরা পোস্টগুলো সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd