1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বাভুমার ব্যাটে ঘুরে দাঁড়ালো দক্ষিণ আফ্রিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গেবারহার টেস্টে বৃষ্টির বাধা পেরিয়ে মাঠে গড়ানো খেলায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার ক্যারিয়ারসেরা ১৭৯ রানের ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে প্রোটিয়ারা। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। এখনো ৪২২ রানে পিছিয়ে আছে তারা। তৃতীয় দিনের খেলা শুরুতে ৫ উইকেটে ৯৭ রান নিয়ে চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন বাভুমা। উইয়ান মাল্ডার ১৩ রান করে ফিরলেও অধিনায়কের সঙ্গে জুটি গড়ে তোলেন মার্কো ইয়ানসেন। ১০০ বলে ৮৫ রান করে ইয়ানসেন আউট হলে দলের হাল ধরেন বাভুমা ও সাইমন হার্মার। দুজনের দৃঢ়তায় বড় সংগ্রহের পথে এগোয় দক্ষিণ আফ্রিকা। হার্মার ১৫৭ বলে ৮২ রান করেন। অন্যদিকে বাভুমা ৩৩৪ বল মোকাবিলা করে করেন ১৭৯ রান। তবে দুজনই ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। ৯ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার হয়ে স্কট বোল্যান্ড ৫টি এবং মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। দিনের শেষ দিকে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নিক ম্যাডিনসনের উইকেট হারায় অস্ট্রেলিয়া। রানের খাতা খোলার আগেই বিদায় নেন এই ওপেনার। এরপর ট্রাভিস হেড ও নাইটওয়াচম্যান বোল্যান্ড দিন শেষ করেন। হেড ১ ও বোল্যান্ড ২ রানে অপরাজিত আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে উইকেটটি নিয়েছেন কাগিসো রাবাদা।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd