1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

রোনালদোর পেনাল্টি মিসের পরও জয় পেলো আল নাসর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

পর্তুগাল ফুটবল ফেডারেশনের নিষেধাজ্ঞার পর প্রথম ম্যাচ খেলতে নেমেই পেনাল্টি মিস করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সৌদি প্রো লিগে নিওমকে ১-০ গোলে হারিয়েছে তার দল আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। বঙ্রে মধ্যে হোয়াও ফেলিঙ্কে ফাউল করেন নিওমের ডিফেন্ডার মোহাম্মদ আল দোসারি। এরপর পেনাল্টি পায় আল নাসর। কিন্তু স্পটকিক থেকে শট নিয়ে লক্ষ্যভ্রষ্ট হন রোনালদো। ফলে বিরতিতে এগিয়ে যাওয়া হয়নি আল নাসরের। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের পর গোলের দেখা পায় আল নাসর। বঙ্রে বাইরে থেকে শট নিয়ে দলকে এগিয়ে দেন ফেলিঙ্। পর্তুগাল জাতীয় দলে রোনালদোর সতীর্থ এই ফরোয়ার্ডের গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় আল নাসর। চলতি মাসের শুরুতে জাতীয় দল ছেড়ে যাওয়ার ঘটনায় গত সোমবার রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করে পর্তুগাল ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তাকে ২৫৫ ইউরো জরিমানা করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞা জারির সময় থেকে শাস্তির মেয়াদ গণনা করা হলে আগামী ১৪ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন রোনালদো।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd