1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নিরাপত্তা বেষ্টনীর মাঝে একেবারে ব্যক্তিগতভাবে লিওনেল মেসি ও তার পরিবার শেষ বিদায় জানালেন হোর্হে মেসিকে। গত শনিবার রোজারিও এক ক্লিনিকে দীর্ঘদিন অসুস্থতায় ভুগে মারা যান আর্জেন্টাইন সুপারস্টারের বাবা। রোজারিওর সান্তা ফের শহরতলিতে অবস্থিত ‘এল প্রাডো’ ব্যক্তিগত কবরস্থানে ৬৮ বছর বয়সে প্রয়াত বাবা হোর্হেকে শেষ বিদায় জানান মেসি। ইন্টার মায়ামি তারকা তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং সন্তানদের নিয়ে গত শনিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে এক প্রাইভেট বিমানে রোজারিওতে অবতরণ করেন। তিনি তার মা সেলিয়া কুচিত্তিনি এবং ভাইবোন মাতিয়াস, রদ্রিগো ও মারিয়া সোলের সাথে সৎকার অনুষ্ঠানে যোগ দেন। পরিবারটিকে বাড়তি গোপনীয়তা দিতে দুপুর থেকে ‘এল প্রাডো’ কবরস্থানটিতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। কিছু ভক্ত রোজারিও বিমানবন্দর এবং কবরস্থানে গিয়ে এই তারকাকে সমর্থনের বার্তা সংবলিত ব্যানার রেখে আসেন, ‘শক্ত থাকো, লিও, আমরা তোমাকে ভালোবাসি’। এল প্রাডো কবরস্থানের বেড়ায় হাতে লেখা এমন একটি বার্তা দেখা যায়। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের পক্ষ থেকেও শোকপ্রস্তাব ও ফুলের তোড়া পাঠানো হয়। রোজারিওর মেয়র পাবলো জাভকিন মেসির পরিবারকে তাদের এই ক্ষতির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন। সৎকার অনুষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রস্তুত ছিল বলে তিনি জানান। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের নির্দেশনায়, এই সপ্তাহের সকল পেশাদার ও যুব ক্যাটাগরির ম্যাচের আগে হোর্হের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয় এবং খেলোয়াড়, কোচিং স্টাফ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরা বাধ্যতামূলক করা হয়। দীর্ঘদিনের অসুস্থতাজনিত জটিলতায় রোসারিওর ‘সানাতোরিও সেন্ট্রো’-তে ভর্তি থাকার পর গত শনিবার ভোরে হোর্হে মেসি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd