1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন।।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
​বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের পেশিশক্তি প্রদর্শন, জমি দখলের চেষ্টা, হামলা ও হুমিক-ধমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত এক ভুক্তভোগী।
​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বড় পাইকপাড়া গ্রামের বাসিন্দা সরদার আবু সাহিদ।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৫ সাল থেকে তারা কবলাভুক্ত ২ একর ৪ শতক জমি ভোগদখল করে আসছেন (কবলা নং-৪১১৩)। তবে উক্ত জমির মধ্যে ২৩ শতক জমি নিয়ে প্রতিপক্ষ চাচাতো ভাই সেনা সদস্য সার্জন সরদার রিয়াজুল ইসলাম, তার স্ত্রী (পুলিশ সদস্য) এবং স্বজন সরদার মাসুমার রহমান, সরদার লাবলুর সাথে তাদের বিরোধ তৈরি হয়।
​অভিযোগ করা হয়, প্রতিপক্ষরা জমিসংক্রান্ত বিষয়টি নিয়ে আদালতে গোপনে দেওয়ানী মামলা (মামলা নং-৫২৩/২৩) দায়ের করে নিজেদের পক্ষে ডিক্রি নেওয়ার চেষ্টা চালান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী পক্ষ বিগত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে বিজ্ঞ আদালতে হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
​আদালতে মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষরা বিতর্কিত জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দখলের চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠকে আদালতের ফয়সালা না হওয়া পর্যন্ত জমি ঘেরা-বেড়া বা দখলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত অমান্য করে গত ১২ জুন ২০২৬ তারিখে প্রতিপক্ষরা জমিতে জোরপূর্বক মাটি কাটা ও গাছ লাগানোর চেষ্টা করে।
​সংবাদ সম্মেলনে সরদার আবু সাহিদ আরও জানান, মাটিকাটার খবর পেয়ে তারা বাধা দিতে গেলে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তার মাতা জাহানারা বেগম, সরদার সুলতান আহমেদ বাবু ও মিলন সরকার আহত হন। মারাত্মক আহত অবস্থায় জাহানারা বেগমকে দীর্ঘ দিন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিতে হয়। এছাড়া হামলার সময় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করে বাগেরহাট কোর্টে ৫২৫/২৬ (তারিখ ১২/৬/২৬)
​ভুক্তভোগীরা প্রতিপক্ষের নামে সি আর  মামলা দায়ের করেছে। প্রতিপক্ষ  সরদার রিয়াজুল ইসলাম ও তার স্ত্রী যথাক্রমে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীতে কর্মরত থাকার সুবাদে আইনি তোয়াক্কা না করে বিভিন্ন সময় মিথ্যা মামলা, গ্রেপ্তার ও আর্মি-পুলিশের ভয়ভীতি দেখাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও অপপ্রচার চালানো হচ্ছে। বলে দাবি করেছেন।
​এমতাবস্থায়, নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও জমি দখলের পাঁয়তারা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd