বাগেরহাট প্রতিনিধি: “ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”
প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬
উপলক্ষে জেলা প্রশাসন, বেসরকারী উন্নয়ন সংস্থা পৃথক পৃথক ভাবে র্যালী ও
আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের আয়োজনে র্যালী শেষে জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অনুষ্টিত। জেলা প্রশাসক মোলাম
মো: বাতেন এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া সকালে জেলার রামপাল উপজেলার খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের
সম্মেলন কক্ষে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা আলোচনা সভায় প্রধান অতিথি
ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান। ও বিকালে বেসরকারি
উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের সম্মেলন
কক্ষে আলোচনা সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহনাজ পারভন বীথি।
দাতা সংস্থা এম্বাসী অব সুইজারল্যান্ড, গ্লোবাল এফেয়ার্স কানাডা,
ইউরোপিয়ান ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর অর্থায়নে
‘নাগরিক’ প্রকল্পের আওতায় পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান)
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে।
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণঃ অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা”
শীর্ষক প্রতিপাদ্য সামনে নিয়ে বিশ্ব জুড়ে এবারের আন্তর্জাতিক তথ্য
অধিকার দিবস উদযাপন করা হচ্ছে।