1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটের সাইনবোর্ড বাজারে স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচ্ছন্নতা অভিযানের ১ম ধাপ শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাইনবোর্ড বাজারে পরিচ্ছন্ন পরিকল্পনার অংশ হিসেবে ১ম ধাপের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ৬:০টা থেকে ৯:০০টা পর্যন্ত বাজার এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
​’পরিচ্ছন্ন পরিকল্পনা’ নামের সম্পূর্ণ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিকদার আলমগীর হোসেন।
​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শেখ মোঃ ইদ্রিস আলী, ক্যাশিয়ার গোবিন্দ দাস, সদস্য সুব্রত দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ।
​কর্মসূচির ১ম দিনে সংগঠনের সদস্যরা বাজারের প্রধান গোলচত্বর থেকে কচুয়া রোড এবং চত্বর এলাকার জমে থাকা পরিত্যক্ত ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, এটি তাদের ধারাবাহিক কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে সাইনবোর্ড বাজারের প্রতিটি অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
​পুরো আয়োজনটি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে ব্যাপক প্রসংশা কুড়িয়েছে। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd