1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ফের বাবা-মেয়ের ভূমিকায় দেখা যাবে ডেভিড হারবার ও মিলি ববিকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬

তুমুল জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন। দুজনেই নিজ নিজ চরিত্রে সফল। সেই সাফল্যের পর আরো একবার বাবা-মেয়ের ভূমিকায় তারা। নেটফ্লিঙ্রে নতুন এক সিরিজে একসঙ্গে অভিনয় করবেন দুজনে। নাম চূড়ান্ত না হওয়া সিরিজটি প্রযোজনা করবে নামি প্রতিষ্ঠান ‘এ২৪’। এতে অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত থাকছেন ডেভিড ও মিলি। সিরিজ নির্মাণে জ্যাক থর্ন। এর আগে সহ-নির্মাতা হিসেবে ‘অ্যাডোলেসেন্স’-এর মতো সিরিজ তৈরি করেছেন। নতুন সিরিজটির গল্পে দেখা যাবে, অপমানিত হয়ে চাকরি ছাড়া সাবেক এফবিআই এজেন্ট ও বর্তমানে নিরাপত্তা বিশেষজ্ঞ ম্যাট উলফ আবারও তার পুরোনো জগতে ফিরতে বাধ্য হয়। কারণ, তার থেকে বিচ্ছিন্ন মেয়ে রেবেকা-যিনি বাবার পথ অনুসরণ করে এখন একজন এফবিআই এজেন্ট; একটি অভিযানের সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মেয়েকে খুঁজে বের করার জন্য ম্যাটকে এমন এক জগতে ফিরতে হয়, যেটা তার অনুপস্থিতিতে একদম বদলে গেছে। নেটফ্লিঙ্রে যুক্তরাষ্ট্র ও কানাডা অঞ্চলের স্ক্রিপ্টেড সিরিজ বিভাগের প্রধান জিনি হওয়ে বলেন, ‘অসাধারণ প্রতিভাবান একটি দলের সঙ্গে আবারও কাজ করতে পেরে আমরা দারুণ আনন্দিত। থ্রিলারের ভেতরে মানবিক গল্প খুঁজে বের করার ক্ষেত্রে জ্যাক থর্নের দক্ষতা অনন্য। আর মিলি ববি ব্রাউন ও ডেভিড হারবারকে এবার বিচ্ছিন্ন বাবা-মেয়ের চরিত্রে এক সংকটের দুই প্রান্তে দেখা দর্শকদের জন্য নিঃসন্দেহে বিশেষ অভিজ্ঞতা হবে।’ এদিকে মিলি বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘এনোলা হোমস ৩’-এর প্রচারে। ১ জুলাই মুক্তি পাবে ছবিটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd