মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জের ফেরিঘাটে রবিউলের সাথে মারপিটের ঘটনায় পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সংবাদ প্রচার করা হয়েছে সত্য নয় বলে দাবি করেন আহত ভ্যানচালক রবিউল ইসলাম।
এক বিবৃতিতে রবিউল বলেন ওইদিনের যে মারামারি ঘটনা ঘটেছে তার সাথে মোরেলগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদকের কোন সম্পৃক্ততা নেই। সে আমাকে আঘাত করেনি, ওই সময়ে আমি তাকে দেখিনি। অথচ তাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করেছে তা আদৌ সত্ত্য নয়। তিনি প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য সংবাদকর্মীদের কাছে অনুরোধ জানান আহত রবিউল ইসলাম। এ সময় তার ছোট ভাই তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলেন, গত ৪ দিন আগে ফেরিঘাটে আহত রবিউলের সাথে আমার ভাইয়ের ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে শুনেছি হাতাহাতির ঘটনা ঘটেছে। এটা শুনে আমি ঘটনাস্থলে যাই, ভুল বোঝাবুঝির অবসান করার চেস্টা করি। কিন্তুু একটি চক্র এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্য তথ্য দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে সেটা ভিত্তিহীন। আমার রাজনৈতিক ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল প্রকৃত ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঘোলা পানিতে মাছ স্বিকারের চেষ্টা করছেন।