1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ফিলিপাইনে নিজের স্কুলেই বন্দুক হামলা চালালো শিক্ষার্থী, নিহত ২

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর জাম্বোয়াঙ্গার একটি হাইস্কুলে এক বন্দুকধারী ছাত্রের গুলিবর্ষণে অন্য এক শিক্ষার্থী নিহত হয়েছে। পরবর্তীতে ওই হামলাকারী ছাত্র নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার রেডিও স্টেশন ডিজেডএমএম-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো জানান, বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে ‘অ্যাথেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়’ সংলগ্ন হাইস্কুল ক্যাম্পাসে। ঘটনার বর্ণনা দিয়ে মেয়র ওলাসো জানান, হামলাকারী বন্দুকধারী প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই শিক্ষক গুলিবিদ্ধ হয়েছেন কি না তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরপরই সে তার এক সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হামলাকারী নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করে। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে আন্দাল বলেন, “আমরা এ পর্যন্ত দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। সেখানে এখন আর সক্রিয় কোনো বন্দুকধারী নেই।” এর আগে গত জুন মাসে দেশটির তাকলোবান সিটির একটি সরকারি হাইস্কুলে দুই শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে হঠাৎ গুলিবর্ষণ করলে অন্তত তিন শিক্ষার্থী নিহত এবং আরও প্রায় ২০ জন আহত হয়। ভয়াবহ সেই ঘটনার স্মৃতি তাজা থাকতেই ফের এই বন্দুক হামলার ঘটনা ঘটল। এছাড়া, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনার ১০ দিনের মাথায় ফিলিপাইনে ফের এই বন্দুক হামলার ঘটনা ঘটল।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd