1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ফকিরহাটে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ফকিরহাট  প্রতিনিধি :  ফকিরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম, বিএনপি শেখ শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: এবিএম তৈয়বুর রহমান সেক্রেটারী আবুল আলা মাসুম, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, সহকারী অধ্যাপক মো: মোফাজ্জেল হায়দার, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তার, এসআই ভবতোষ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ফকিরহাট শাখার সভাপতি শিবনাথ রায়, ফকিরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শেখ সৈয়দ আলীসহ অন্যান্যরা।

মতবিনিময় সভার মাধ্যমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। এসময় সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন দুর্গাপূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর রাখতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, দুর্গাপূজা কমিটি এবং সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবকে ঘিরে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd