1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ফকিরহাটে নলধা বারুইডাঙ্গা পূজামন্দির পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ, বিজয়ীদের পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
ফকিরহাট প্রতিনিধি:  বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা বারুইডাঙ্গা সার্বজনীন পূজামন্দির পরিদর্শন করেছেন বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মঙ্গলবার (২০ অক্টোবর) নলধা বারুইডাঙ্গা সার্বজনীন পূজামন্দির প্রাঙ্গণে এ পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল কামাল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী এবং নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মাহবুব রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বিজন দত্ত, সাধারণ সম্পাদক হিরক দত্তসহ কমিটির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির কমিটির দপ্তর সম্পাদক বাবন দত্ত। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের আয়োজন ধর্মীয় উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd