1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কাজ করছে দুই দেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লি যৌথভাবে  কাজ করছে। দুই দেশ আলোচনার মাধ্যমে সুবিধাজনক সময়ে সরকার প্রধানের সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব বুঝে নেওয়ার পর গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা ও দিল্লির সুবিধাজনক সময়ে এই সফরের সময়সূচি চূড়ান্ত হবে।’ বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

নিজের দায়িত্বের অগ্রাধিকার নিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের জাতীয় স্বার্থ বজায় রেখে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই হবে তার প্রধান লক্ষ্য। যেকোনো দ্বিপাক্ষিক সম্পর্ক সমতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সকালে মন্ত্রণালয়ে আসার পর প্রতিমন্ত্রীকে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাগত জানান। এরপর তিনি তার দপ্তরে কার্যক্রম শুরু করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd