1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

প্রথম ইনিংসেই বড় লিড পেলো ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

তরুণ সোনাল দিনুশার সেঞ্চুরি আর অভিজ্ঞ নিরোশান ডিকভেলার ৮০ রানের পরও ভারতের সঙ্গে বড় সংগ্রহ গড়তে পারেনি শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৮৪ রানে। ভারত প্রথম ইনিংসে গড়েছে ৪৬২ রানের বিশাল সংগ্রহ। ফলে ১৭৮ রানের বড় লিড নিয়ে তৃতীয় দিন শেষে গল টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতেই। এর আগে ৯ উইকেটে ৪৬০ রান নিয়ে খেলতে নেমে আর মাত্র ২ রান যোগ করতে পারে ভারত। জবাবে ৯০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। নিরোশান ডিকভেলা আর সোনাল দিনুশা ষষ্ঠ উইকেটে ১৪৬ রানের জুটিতে বিপর্যয় সামাল দেন। তবে ডিকভেলা ফেরার পর আবারও ধস নামে লঙ্কান ইনিংসে। ৪৮ রানে শেষ ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার মানাভ সুথার ৪টি আর অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা নেন ৩টি উইকেট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd