ইমদাদুল হক,পাইকগাছা(খুলনা): খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডাঃ মোশাররফ হোসেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে তাঁদের খোঁজখবর ও চিকিৎসা সেবার মান সম্পর্কে জানেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম সন্তোষজনক রাখতে এবং রোগীদের সেবায় সর্বোচ্চ আন্তরিক হওয়ার জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন ও মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, প্রধান সহকারী দেবব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।