1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

পাইকগাছায় ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‎পাইকগাছা(খুলনা )প্রতিনিধি: খুলনার পাইকগাছায় লস্কর ইউপিতে চক্ষু ক্যাম্পে ৫শ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। লস্করের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার উদ্যোগে ৭ সেপ্টেম্বর সোমবার ইউনিয়ন পরিষদে দিনব্যাপী সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্নি, তপন কুমার, আরাফাত হোসেনসহ তাদের স্টাফরা চক্ষু চিকিৎসা প্রদান করেন।

‎সংশ্লিষ্টরা জানান, ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে চোখের ছানি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা ও নেত্রনালীর পরীক্ষাসহ ঔষধ ও চশমা দেওয়া হয়। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশনের জন্য রোগীও নির্বাচন করা হয়। এ সময় আরোও উপস্থিত ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, মোফাজ্জল, রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ, চশমা  পেয়ে এলাকার গরীব রোগীরা ডাক্তার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd