1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

‎পাইকগাছায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা(খুলনা )প্রতিনিধি:  ‎পাইকগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ গ্রাম গাঁজাসহ ইকবাল হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
‎বৃহস্পতিবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবাল হোসেন ওই এলাকার জবেদ আলী শেখের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে হরিখালী এলাকায় ইকবাল হোসেনের ভাইয়ের চায়ের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় তার কাছ থেকে ৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
‎পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) তুষার রায়হান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হরিখালী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গাঁজাসহ ইকবাল হোসেনকে আটক করা হয়। পরে শুক্রবার সকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd