পাইকগাছা (খুলনা)প্রতিনিধি; খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে। খুলনার হোসেনের ডুবুরি দল কার্গোটি উদ্ধারে অভিযান শুরু করেছে। জোয়ারের সময় নদে ভরে থাকে, সে জন্য ভাটার সময় ডুবুরি দল উদ্ধারের কাজ করছে।
জানা গেছে, ৩ অক্টোবর শনিবার ৩টার দিকে বালি ভর্তি কার্গোটি কপোতাক্ষ নদের বোয়লিয়া ব্রিজের প্লিয়ারে সাথে ধাক্কা লেগে ডুবে যায়। কার্গোটির মালিক পাইকগাছার রাড়ুলি ইউনিয়ানের রজব আলী গাজীর। তিনি জানান,কার্গোটি কপোতাক্ষ নদে আসার পর ইঞ্জিনই বিকল হয়ে যায়, তখন কার্গোটি নিয়ন্ত্রন করা যাইনি। ভাসতে ভাসতে কার্গোটি বোয়লিয়া ব্রিজের প্লিয়ারে সাথে ধাক্কা লেগে ডুবে গেছে। এসময় কার্গোটি বালি ভর্তি ছিলো। খুলনার ডুবুরি হোসেন কে ৩ লাখ ৭০ হাজার টাকা দিতে হবে কার্গোটি উদ্ধারের জন্য। ৩ দিন ধরে উদ্ধার কাজ চলছে। আগামীকাল কার্গোটি পানির নিচ থেকে উদ্ধার হতে পারে।
কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধার করার কাজ দেখতে শত শত লোক নদের দুই তির, ব্রিজের উপর ভিড় করছে। বিপুল সংখ্যাক লোকের উপস্থিতি দেখতে মেলার মত মনে হচ্ছে।