1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

পশ্চিমা দেশগুলো রুশ বাণিজ্যিক জাহাজ জব্দ করলে পাল্টা ব্যবস্থা: পুতিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে মস্কোও পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো রুশ জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়ন করলে রাশিয়াকে তার জবাব দিতে হবে। এ ক্ষেত্রে শুধু যেসব এলাকায় রুশ জাহাজ জব্দ করা হতে পারে, সেখানেই নয়, বরং রাশিয়া যেখানে প্রয়োজন ও উপযুক্ত মনে করবে, সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে। তিনি বলেন, এর মধ্যে প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের দায়িত্বাধীন এলাকাও অন্তর্ভুক্ত হতে পারে। রুশ নাবিকদের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়ে পুতিন বলেন, এ বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডকেও বিষয়টি জানানো হয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে প্রস্তাবও প্রত্যাশা করছেন। তবে জাতীয় নিরাপত্তা জোরদারের পাশাপাশি প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সঙ্গে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানোর পথও রাশিয়া খোলা রাখছে বলে জানান পুতিন। তিনি বলেন, পারস্পরিক স্বার্থের প্রতি সম্মান দেখিয়ে রাশিয়া এ ধরনের সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd