1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

পঁচিশেই অবসর ঘোষণা করলেন ইংলিশ পেসার জন টার্নার

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। গতির সঙ্গে ধারাবাহিক পারফরম্যান্স মিলিয়ে ভবিষ্যতের সম্ভাবনাময় পেসার হিসেবেই বিবেচিত হচ্ছিলেন জন টার্নার। কিন্তু দীর্ঘদিনের চোট শেষ পর্যন্ত থামিয়ে দিল সেই যাত্রা। মাত্র ২৫ বছর বয়সেই পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড ও হ্যাম্পশায়ারের এই ডানহাতি পেসার। টার্নারের এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। কারণ, হ্যাম্পশায়ারের সঙ্গে তার চুক্তির এখনও দুই বছর বাকি ছিল। পাশাপাশি গত বছরের শেষ পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডেভেলপমেন্ট চুক্তির আওতাতেও ছিলেন তিনি। ২০২৪ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টার্নারের। ওই সফরে দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেন তিনি। চার ম্যাচে তিনটি উইকেট শিকার করলেও নিজের গতি ও নিয়ন্ত্রিত বোলিং দিয়ে নজর কাড়েন। তবে ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় চোট। গত বছরের জুনে পিঠে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়ার পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেননি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া এবং বারবার চোটে পড়ার অভিজ্ঞতাই শেষ পর্যন্ত তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এক বিবৃতিতে টার্নার জানান, পেশাদার ও আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছিল তার শৈশবের স্বপ্ন। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে সেই স্বপ্ন পূরণ করতে পারা তার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্তগুলোর একটি। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এবং ইনজুরির ইতিহাস তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বারবার চোটের কাছে হার মেনে মাত্র ২৫ বছরেই থেমে গেল এই পেশাদার ক্রিকেটারের ক্যারিয়ার।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd