1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নরওয়ের রাজা হ্যারাল্ড আর নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড মারা গেছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৫ মিনিটে (জিএমটি ৪টা ৩৫ মিনিট) অসলো ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।রাজপ্রাসাদের বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইউরোপের সবচেয়ে প্রবীণ জীবিত রাজা ছিলেন হ্যারাল্ড। গত ১৭ আগস্ট তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজপ্রাসাদ জানিয়েছিল, রক্তে ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা চলছিল তার। ২০২৪ সালেও ছুটিতে মালয়েশিয়ায় থাকাকালে সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হ্যারাল্ড। সেখানে তাকে সাময়িক পেসমেকার দেওয়া হয়। পরে নরওয়ের সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয় এবং স্থায়ী পেসমেকার বসানো হয়। ১৯৯১ সাল থেকে নরওয়ের আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করা হ্যারাল্ড ২০২৪ সালে জানিয়েছিলেন, তিনি সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণের সংখ্যা কমিয়ে দেবেন। তবে সিংহাসন ত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছিলেন, রাজা হিসেবে তার শপথ আজীবনের জন্য। ১৯০৫ সালে সুইডেন থেকে স্বাধীনতা লাভের পর থেকে হ্যারাল্ডের ৫৩ বছর বয়সী ছেলে হাকন হবেন নরওয়ের চতুর্থ রাজা এবং তার স্ত্রী ৫৩ বছর বয়সী মেতে-মারিত হবেন তার রানী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd