1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নতুন দুই আইটেম গানে সিন্ডি রোলিং

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬

বিনোদন: বড় পর্দায় অনবদ্য নাচ, গ্ল্যামার আর আন্তর্জাতিক মানের পারফরম্যান্সের অনবদ্য চিত্রনায়িকা সিন্ডি রোলিং। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে সিন্ডির অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। অনেকেই বলে থাকেন, বাংলা চলচ্চিত্রে সিন্ডি রোলিংই প্রথম আন্তর্জাতিক মানের আইটেম গান উপহার দিয়েছিলেন। এবার দীর্ঘ বিরতির পর আবারো আইটেম গান নিয়ে বড় পর্দায় আসছেন সিন্ডি রোলিং। চলচ্চিত্র পরিচালক ওয়ালিদ আহমেদের ‘জীবনের খেলা’ সহ আরও একটি নতুন চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করছেন সিন্ডি। আর এই আইটেম গান দুটির পোশাকের ডিজাইনও করছেন সিন্ডি নিজেই। ফলে দুটি আইটেম গানেই দর্শকরা নতুনত্ব খুঁজে পাবেন। সিন্ডি বলেন, “শাকিব খান, আরেফিন শুভ এর সাথে কাজ করলেও, ‘জীবনের খেলা’ সিনেমার মাধ্যমে নায়ক সজল এর সাথে এই প্রথম কাজ করছি। আর পরিচালক ওয়ালিদ আহমেদ আমার উপর ভরসা করেছেন তাই আমি আনন্দিত। আমার সবগুলো সিনেমাতেই আমি স্টাইলিং নিয়ে মনোযোগী ছিলাম ও কন্ট্রিবিউট করেছি আমার টিমকে। ‘কমন জেন্ডার’ ও ‘চোরাবালি’ সিনেমায় আমি নিজেই কোরিওগ্রাফি করেছিলাম। এবারের আইটেম গানেও আমি নতুন কিছু দিতে চাই। সম্প্রতি মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমাতে আমার অভিনয়ের জন্য যেমন দর্শকদের সাড়া পেয়েছি, তেমনি এর আগে ‘মেঘের কপাট’, ‘সুপারহিরো’ ‘কমন জেন্ডার’, ‘চোরাবালি’, ‘কিস্তিমাত’ চলচ্চিত্রের জন্যও দর্শকরা এখনো আমাকে ভালোবাসেন। তাই এবার আরও বড় পরিসরে কাজ করছি। ‘জীবনের খেলা’ ও আরেকটি নতুন চলচ্চিত্রের দুটি আইটেম গানের জন্য আমি নিজেকে তৈরি করছি। দর্শক আমাকে একদম ভিন্ন লুকে দেখতে পাবেন আশা করি।”
প্রসঙ্গত, নোমান রবিন পরিচালিত চলচ্চিত্র ‘কমন জেন্ডার’ এর আইটেম গানের মাধ্যমে প্রথম বড় পর্দায় আসেন সিন্ডি। এরপর রেদওয়ান রনির জনপ্রিয় চলচ্চিত্র ‘চোরাবালি’তে তার আইটেম গানে চমক দেখান, যার সংগীত পরিচালনায় ছিলেন জনপ্রিয় কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির। আরিফিন শুভ অভিনীত ‘কিস্তিমাত’ চলচ্চিত্রেও সিন্ডির আইটেম গানটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। সিন্ডি তার অভিনীত সিনেমা ‘কমন জেন্ডার’ নিয়ে গোল্ডেন গ্লোব ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হন এবং ২০২৪ সালে নিউইয়র্ক এ সুচিত্রা সেন ফিল্ম ফেস্টিভালে ‘মেঘের কপাট’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd