1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

দ. আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা দিলো বিসিবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ অ্যাওয়ে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এনসিএলে ভালো করে দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার নাঈম শেখ। ঘোষিত দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, তিনিও এনসিএলে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন। ২৭ বছর বয়সী ওপেনার নাঈম জায়গা পেয়েছেন মূলত সাদমান ইসলামের চোটের সুবাদে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পাওয়া সাদমানের এ বছর আর মাঠে নামা হচ্ছে না। এদিকে এর আগে একটি টেস্ট খেলা নাঈম এনসিএলে তিনটি তিন অঙ্কের ইনিংস ও একটি ফিফটি হাঁকিয়েছেন, যার মধ্যে একটি ইনিংস ২৮২ রানের অর্থাৎ ডাবল সেঞ্চুরি। এদিকে ২২ বছর বয়সী ডানহাতি ব্যাটার রবিনও এনসিএলে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি, আছে ১১৬ ও ১০০ রানের আরও দুটি ইনিংস। রয়েছে দুটি ফিফটিও। নির্বাচকরা মাহমুদুল হাসান জয়কেও রেখেছিলেন বিবেচনায়। তবে চোটের কারণে শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকা যাওয়া হচ্ছে না তার। এর আগে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জয়। তাইজুল ইসলাম দলে জায়গা ধরে রাখলেও জায়গা হারিয়েছেন ঢাকা ও সিলেট টেস্টে খেলা নাঈম হাসান। জাকের আলী অনিক দলে জায়গা ধরে রেখেছেন। চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরেও নেই তারকা পেসার নাহিদ রানা। পেস ইউনিটে তাসকিন আহমেদের সাথে আছেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে টেস্টের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া ও ভারত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd