1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

দীন শেষে এখনও ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সিলেট টেস্টের দ্বিতীয় দীন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে এখনও ২৬৮ রানে পিছিয়ে স্বাগতিকরা। দীন শেষে তাওহিদ হৃদয় ২৯ এবং মুশফিকুর রহিম ১৯ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে তাদের ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষ বিকালে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। ৩৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নতুন বলে শামার জোসেফ ও জেইডেন সিলসের বোলিংয়ে ২২ রানেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকরা। সাদমান ইসলামের চোটে ওপেনিংয়ে নামা নাঈম হাসান ৫ রান করে ফেরেন। এরপর কেভিন উইকহ্যামের দুর্দান্ত ক্যাচে ১৬ রানে থামেন তানজিদ হাসান তামিম। পরে ২৯ রানের জুটি গড়লেও শামার জোসেফের বলে বোল্ড হয়ে ১৮ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫১ রানে তৃতীয় উইকেট হারানোর পর হৃদয়ের সঙ্গে জুটি গড়েন মুশফিক। এর আগে দ্বিতীয় দীন সকালে ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পেসারদের দারুণ বোলিংয়ে প্রথম সেশনেই ৪ উইকেট হারায় সফরকারীরা। এক ওভারে আমির জাঙ্গু ও অধিনায়ক রস্টন চেজকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান হাসান মাহমুদ। পরে জসুয়া বিশপকে আউট করে নিজের ফাইফার পূর্ণ করেন এই পেসার। ২১২ বলে ১৩৩ রান করে ফেরেন জাঙ্গু। এ ছাড়া জাস্টিন গ্রেভসকে ৫১ রানে বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। শেষ দিকে জোমেল ওয়ারিকান ও জেইডেন সিলসের ৩৩ রানের জুটি ভাঙেন মিরাজ। ১৫ রান করা সিলস এলবিডব্লিউ হলে ১০৬.৪ ওভারে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের হয়ে ৯০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ পেয়েছেন দুটি করে উইকেট।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd