1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

দিল্লির আন্দোলন থেকে আবারও আটক নেহা বোরা

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতের রাজধানী দিল্লিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা আবারও পুলিশের হাতে আটক হয়েছেন। বিক্ষোভে অংশ নিতে যাওয়ার সময় তাকে আটক করা হয় বলে জানা গেছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে দিল্লির আরকে আশ্রম এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছিলেন নেহা বোরা। সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েনিজের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার চালিয়ে তিনি জানান, ব্যারিকেড ডিঙিয়ে তারা কনট প্লেস এলাকায় পৌঁছে গেছেন। এরপরই তাকে আটক করা হয়। এর আগের দিন, ১০ অক্টোবর পুলিশি হেফাজত থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এঙ্ েদেওয়া এক পোস্টে নেহা বোরা জানান, পুলিশ তার মোবাইল ফোন নিয়ে গিয়েছিল, পরে সেটি ফেরত দেওয়া হয়। একই সঙ্গে ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। এদিকে দিল্লিতে সাধারণ মানুষ ও ভিন্নমতাবলম্বীদের ওপর পুলিশের দমন-পীড়ন এবং ব্যাপক আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, সমালোচনামূলক কণ্ঠস্বর স্তব্ধ করতে নয়াদিল্লি সারা দেশে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল আল-জাজিরাকে বলেন, বিরোধী দলের নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও আইনজীবীসহ পাঁচ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। এসব ঘটনা থেকে স্পষ্ট, সরকার সমালোচনাকে দমিয়ে রাখতে চাইছে। বিবৃতিতে আকার প্যাটেল আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগের কারণে যাদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ও শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। একই সঙ্গে মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ সংযম দেখানো এবং শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd