1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ঢাকায় পৌঁছেছেন হামজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাফ খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। গতকাল সোমবার ভোর সাড়ে ছয়টায় ইংল্যান্ড থেকে বাংলাদেশে পা রেখেছেন হামজা ও তার পরিবার। বাংলাদেশ-ভুটান ম্যাচে হামজা খেলতে পারেননি। ফিফা উইন্ডো না থাকায় তার ক্লাব তাকে ছাড়েননি। ফিফা উইন্ডো শুরু হওয়ায় হামজা দলের সঙ্গে যোগ দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজার দলে যোগ দেওয়া বাংলাদেশের জন্য স্বস্তির খবর। হামজার পাশাপাশি ইংল্যান্ড থেকে আসছেন ফারহান আলী ওয়াহিদ। ইন্দোনেশিয়ায় আসিয়ান কাপে তার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়। এবারই প্রথম ফারহান হোম ম্যাচ খেলতে পারবেন। এদিকে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপে চোট পেয়ে ছিটকে যাওয়া তপু বর্মণের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে। বিদেশি ফিটনেস ট্রেনারের অধীনে চলছে তার পুনর্বাসন কার্যক্রম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তপু বর্মণকে খেলানো হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন দলের কোচ।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd