Dhaka ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড়

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৯ Time View

দিন যতই সামনে যাচ্ছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ততই যেন বেড়েই চলছে। একই সঙ্গে হুঁ হুঁ করে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। সবশেষ পাওয়া তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনেই এই সংক্রামণ রোগটিতে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৬৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩২০ জন এবং বাকিরা ঢাকা সিটির বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৪ হাজার ৪০৩ জন। মারা গেছেন ৩৯৪ জন।

প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড়

Update Time : ০৭:৫৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫