1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

টাইগার শ্রফকে লক্ষ্য করে চালানো হলো গুলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী। এ ঘটনায় অভিনেতা অক্ষত থাকলেও আহত হয়েছেন টাইগারের চালকসহ দুজন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, এ ঘটনা মুম্বাইজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। টাইগারের গাড়িচালককে চিকিৎসার জন্য নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর টাইগারের বাবা অভিনেতা জ্যাকি শ্রফের দলের পক্ষ থেকে জানানো হয়, ‘টাইগার ঠিক আছেন।’ এ ঘটনায় মহারাষ্ট্রের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আশিস শেলার শ্রফ পরিবারের সঙ্গে কথা বলেছেন। পুলিশ জানিয়েছে, জুহু থানার আওতাধীন এলাকায় ঘটে যাওয়া এই ঘটনার তদন্ত চলছে। কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কী কারণ রয়েছে, তা জানতে কাজ করছেন তদন্তকারীরা। এদিকে এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তারা এক বিবৃতিতে জানায়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগার তাদের নিশানায় ছিলেন। তবে এই দাবির সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদ মাধ্যম। সালমান খানের সঙ্গে টাইগারের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের নজির নেই। তবে বলিউডে টাইগারের অভিষেকের পেছনে সালমানের ভূমিকা ছিল বলে জানা যায়। হামলার এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের অনেকে। অভিনেতা রণবীর শোরে ঘটনাটিকে ‘ভয়াবহ ও জঘন্য’ বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। পরিচালক রাহুল ঢোলাকিয়াও মুম্বাইয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে চলচ্চিত্রকর্মীদের নিরাপত্তা জোরদার ও চাঁদাবাজির চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd