1. admin@dakshinanchal24.com : admin@dakshinanchal24.com :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

জলকেলিতে মেতে উঠলেন পরীমনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢালিউডের গ্ল্যামারাস ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যার রুপালি পর্দার জাদুতে যতটা মাতেন ভক্তরা, তার চেয়েও বেশি তার উপস্থিতি মেতে থাকে সামাজিক যোগযোগ মাধ্যমে। নানা সময়ে ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সংবাদের শিরোনামে এলেও, নিজের মতো করে কাটানো সুবর্ণ সময়গুলোকে ভক্তদের সামনে উপস্থাপন করতে ভীষণ পছন্দ করেন এই নায়িকা। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি। রাতের শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সুইমিং পুলের নীল জলে এক অনন্য জলকেলিতে মেতে উঠতে দেখা গেছে তাকে। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড সুইমস্যুট পরে সুইমিং পুলের ক্রিস্টাল ক্লিয়ার নীল জলে নিজেকে মেলে ধরেছেন পরীমনি। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল। হালকা ও উষ্ণ আলোর আভায় পুলের জলে গা ভাসিয়ে পরম শান্তিতে চোখ বুজে রিল্যাঙ্ করছেন তিনি। কোনো ছবিতে তার ব্যাকলেস লুকের আবেদন নজর কেড়েছে, আবার কোনোটিতে জলের বুক চিরে মৃদু হাসিতে ভক্তদের হৃদয় দোলা দিয়েছেন। কানে গুঁজে রাখা কাঠগোলাপের ছোঁয়া তার সুস্মিত রুপে এক অদ্ভুত স্নিগ্ধতা যোগ করেছে। পরীমনির এই পোস্ট শেয়ার হওয়ার পর থেকেই মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ আরেক ভক্ত ইতিবাচক সুর মিলিয়ে লিখেছেন, ‘বাহ, সুইমিং সুট পরে ও ওনাকে দারুণ সুন্দর লাগছে।’

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আরো খবর দেখুন
© All rights reserved © 2018
Design By BDit.com.bd